আমার শহর ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন| দিল্লি থেকে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাবেন| বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন| মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আগামী ১০-১২ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স অনুষ্ঠিত হবে| এতে যোগ দেবেন ড. খলিলুর রহমান| তবে এই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি যাবেন|
সূত্র জানায়, দিল্লি সফরের প্রথম দিন ৭ এপ্রিল বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী| দ্বিতীয় দিন ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে ˆবঠক করবেন ড. খলিলুর রহমান| এ ছাড়া একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করবেন তিনি| প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে সফরসঙ্গী হচ্ছেন| ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী|
এর আগে গত বছরের ১৮ নম্ভেবর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে দিল্লি সফরে গিয়েছিলেন ড. খলিলুর রহমান| সে সময় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ˆবঠক করেন|
উল্লেখ্য, ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গত ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ˆবঠকে যোগ দিতে জেদ্দা সফরে যান| এরপর তিনি ১৪ মার্চ তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র সফর করেন|