• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৯: ৩৫
logo

Photo

দাড়ি নিয়ে কটাক্ষ করে বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে উল্লেখ করে সংসদে এর বিচার চেয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত। এটি নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কেন, বাইরেও কাউকে দেওয়া হয়নি। আমি বিচার চাই।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে স্পিকারের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, মাননীয় স্পিকার, আপনাকে আবার এখানে ফেরত পেয়ে আলহামদুলিল্লাহ! আপনার জন্য অপেক্ষা করছিলাম এই পয়েন্ট অব অর্ডারটি উত্থাপন করার জন্য।

এর আগে বাজেট বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ১৪ তারিখে বাজেট বক্তব্যের প্রথম দিনে তার বক্তব্যের কিছু অংশ স্পিকারের আসন থেকে এক্সপাঞ্জ করা হয়েছিল। যার বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে, কোন শব্দটি অসংসদীয় হওয়ার কারণে তা বাদ দেওয়া হয়েছে তা জানার অধিকার তার রয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে তিনি ৩০২ ধারায় নোটিশ দিলেও কোনো উত্তর পাননি।

সংসদ সদস্য আরও বলেন, আমার ধর্মবিশ্বাসে আঘাত করেছে, আমার ইজ্জতে আঘাত করেছে। আপনাকে ৩০২ ধারায় নোটিশ দিয়েছিলাম জানার জন্য যে আমার কোন শব্দটা এক্সপাঞ্জ হয়েছে। এটা এই বয়সে আমার জানার অধিকার আছে।

তাঁর বক্তব্যের উত্তরে স্পিকার বলেন, ওই বিষয়ে আলোচনার সময় আমি উপস্থিত ছিলাম না। বিষয়টি দেখে কার্যপ্রাণালি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

২

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৩

সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী

৪

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদল নেতা বাদরু

৫

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

সম্পর্কিত

১৮ ঘণ্টা আগে
সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী

সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী

২ দিন আগে