গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Thumbnail image

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে গুম, খুন ও আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই সামান্য উদ্যোগ।

অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন আমিনুল হক। তাদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত