• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

আগামীকাল থেকে হামের জরুরি টিকা শুরু

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৮: ৩৬
logo

আগামীকাল থেকে হামের জরুরি টিকা শুরু

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৮: ৩৬
Photo

দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার।

আগামীকাল রোববার সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হবে।

আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এতে বলা হয়, দেশে বর্তমানে কিছু এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়েছে; যা বিশেষ করে ছোট শিশুদের ওপর প্রভাব ফেলছে। সরকার এই পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মোকাবিলা করছে। এ জন্য জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি একটি জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে।

এই কার্যক্রমটি একটি সমন্বিত প্রতিরোধ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। এই কার্যক্রমের আওতায় পাঁচ বছরের কম বয়সী সব শিশু অন্তর্ভুক্ত থাকবে, তারা পূর্বে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এই কার্যক্রমটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। ২১ মের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামীকাল রোববার সকাল ৯টায় এই জরুরি টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন একযোগে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রী পাবনা সদরে উদ্বোধন করবেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে উদ্বোধন করবেন। স্বাস্থ্য সচিব গাজীপুরে উদ্বোধন করবেন।

পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে। তবে যেসব শিশুর জ্বর আছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময় টিকা দেওয়া হবে না। তারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর টিকা গ্রহণ করবে। হাম আক্রান্ত বা সন্দেহভাজন সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

আগামীকাল রোববার থেকে যে ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে সেগুলো হলো, রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২

আগামীকাল থেকে হামের জরুরি টিকা শুরু

৩

তেল মজুতদারের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫

কৃষকদের প্রণোদনায় রাজনৈতিক প্রভাব অনুচিত: প্রতিমন্ত্রী

সম্পর্কিত

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

৪ ঘণ্টা আগে
তেল মজুতদারের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

তেল মজুতদারের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

৫ ঘণ্টা আগে

১ দিন আগে