নীলফামারীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Thumbnail image

নীলফামারীর সৈয়দপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেন। নিহত প্লাবন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা শহরের ওয়াপদা মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল আরোহী প্লাবন ঈদের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল থেকে তার বাড়ি কয়েক কিলোমিটার দূরে। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ বুধবার সকালে সৈয়দপুর থানার ওসি বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী ট্রাকটি ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্ততি চলছে।

তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করেছেন এলাকাবাসী, তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত