• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করছে: ভূমি প্রতিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৯: ১২
logo

Photo

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকালে চিকনদন্ডীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপকারভোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণেরও সচেতন ও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। পরে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা নদী তীরবর্তী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করেন। দিনের অপর কর্মসূচিতে তিনি বিশ্ব ব্যাংকের অর্থায়নে এলজিসিআরআরপি (খএঈজজচ) প্রকল্পের আওতায় হাটহাজারী পৌরসভার ‘স্মার্ট স্ট্রিট লাইটিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় বানজইন-উপজেলা কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাছারি সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক সড়ক বাতি উদ্বোধন করা হয়। এছাড়া হাটহাজারী পৌরসভার কামালপাড়া-রামকুনি সড়ক ও শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

২

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৪

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ শিক্ষা অধিদপ্তরের

সম্পর্কিত

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৭ ঘণ্টা আগে