আমার শহর ডেস্ক

নওগাঁর পত্নীতলায় ফসলি জমি থেকে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। কালবৈশাখীর এই পূর্বাভাসে ভোরেই ঘুম থেকে উঠে ফসলের মাঠে নামেন আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাত এসে তাদের ওপর পড়লে ৫ জনই আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশরাফ আলীর মৃত্যু হয়। পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকী ৪ জন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।