• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৮: ৫৫
logo

Photo

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) নবীন অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও বিশেষ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশের নবীন ক্যাডেটরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করেছেন।

আজ বৃহস্পতিবার ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের এই প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে গৃহীত বিভিন্ন বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষায় একাডেমিতে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটলিয়নের কার্যক্রম উদ্বোধন করার কথা জানানো হয়।

সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেন, প্রিয় মাতৃভ‚মির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে এই দ্বিতীয় ব্যাটালিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তব্য প্রদানকালে সেনাপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নবীন অফিসার এবং উপস্থিত সবাইকে বিশেষ সালাম ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

দেশ রক্ষায় নিয়োজিত নবীন অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, তোমাদের কাছে আমার প্রত্যাশা নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন- সততা, সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর ওপর অর্জিত সকল দায়িত্ব তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করবে। তোমাদেরকে যেকোনও ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে গ্রহণ করবে এবং সর্বদা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে। মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের গুরু দায়িত্ব।

তিনি ক্যাডেটদের সেনাবাহিনীর মূলমন্ত্র- ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’- এই আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে জীবনের প্রথম ও প্রধান ব্রত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও বিদেশী ক্যাডেটদের অসামান্য সাফল্যের প্রশংসা করা হয়।

প্রধান অতিথি বলেন, বিদেশী ক্যাডেটরা নিজ নিজ দেশে ফিরে বাংলাদেশ সেনাবাহিনীর ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন।

পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং জাম্বিয়া থেকে আগত উচ্চপদস্থ প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের এই উপস্থিতি আমাদের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব ও দৃঢ় সংহতির প্রতীক।

চমৎকার প্যারেড প্রদর্শনের জন্য সেনাপ্রধান ক্যাডেট ও বিএমএ’র সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণে অনন্য শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশেষ পুরষ্কার তুলে দেওয়া হয়।

সোর্ড অব অনার ও সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খাইরুল এবং বিএমএ ট্রফি অব এক্সিলেন্স অর্জন করেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর।

সবশেষে নবীন অফিসারদের গর্বিত পিতা-মাতা, অভিভাবক এবং উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার সুখ ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন সেনাপ্রধান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের

২

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

৪

ফ্যামিলি কার্ড ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

৫

বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

সম্পর্কিত

৭ ঘণ্টা আগে
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড ইস্যুতে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

১ দিন আগে