• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদের ছুটিতেও জনস্বার্থে মাঠপর্যায়ের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২০: ১২
logo

Photo

ঈদের ছুটিতেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করে তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।

আজ বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউর বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দাপ্তরিক জরুরি কাজগুলো সম্পন্ন করছেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং কোথায় কী হচ্ছে তার খোঁজ নিচ্ছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশজুড়ে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি এবং কাজের গতি-প্রকৃতি সম্পর্কে নিয়মিত তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ কার্যক্রম তদারকিতে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন তারেক রহমান।

সিটি করপোরেশনগুলোর সেবার মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দিচ্ছেন উল্লেখ করে রুমন বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে ঈদের এই সময়ে পরিচ্ছন্নতা যেন বজায় থাকে, সে ব্যাপারে তিনি কঠোর নির্দেশনা দিচ্ছেন। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারপ্রধান।

গতকাল মঙ্গলবার সরকারি ছুটির প্রথম দিন হলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে অফিস করেছেন। ওই দিন তিনি মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। আজ থেকে শুরু হওয়া ঈদের ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। তবে ছুটির পুরো সময়জুড়েই প্রধানমন্ত্রী জনস্বার্থে মাঠপর্যায়ের খোঁজখবর নেবেন বলে জানা গেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

২

সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, নিখোঁজ ২

৩

কোনো পণ্যের মূল্য বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, তদন্তে কমিটি

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

১৫ মিনিট আগে
সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, নিখোঁজ ২

সদরঘাটে লঞ্চের ধাক্কায় একজন নিহত, নিখোঁজ ২

২৭ মিনিট আগে
কোনো পণ্যের মূল্য বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোনো পণ্যের মূল্য বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩১ মিনিট আগে

১ ঘণ্টা আগে