যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে: মৎস্য প্রতিমন্ত্রী

Thumbnail image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। ইতোমধ্যে পুলিশ প্রশাসন দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছে এবং যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই স্বাভাবিক গতি যেন অব্যাহত থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশা করি, ঈদের ছুটিতে সবাই নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবকিছুই তার নজরে রয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা ও স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, মহাসড়কের পরিস্থিতি ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে।

ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত