• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮: ৫৮
logo

Photo

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৩১ মে যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। এর আগে গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

ঈদে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯ ট্রেনে থাকছে বাড়তি বগি: ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করবে একটি স্পেশাল ট্রেন। এছাড়া এ অঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত (কোচ) বগি। স্পেশাল ট্রেনটি ঢাকার জয়দেবপুর থেকে পার্বতীপুরের মধ্যে চলাচল করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত বিভিন্ন মেয়াদে এই অতিরিক্ত কোচগুলো কার্যকর থাকবে। শোভন ও এসি উভয় ধরনের কোচই ট্রেনের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বগি সংযোজন হবে নীলফামারী/রকেট এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসে। ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অতিরিক্ত বগি যুক্ত থাকবে। ঈদুল আজহার আগে একটি ও ঈদের পরে দুটি করে অতিরিক্ত বগি যুক্ত করা হবে ট্রেনগুলোতে। এরমধ্যে একটি শোভন ও একটি এসি বগি থাকবে।

এছাড়া ঈদকে কেন্দ্র করে রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত থাকবে। এছাড়া উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য দ্রু তযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে ঈদের আগে ও পরে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে আগামী ২৭ মে ৭৯৩ নম্বর ট্রেন (পঞ্চগড় এক্সপ্রেস) চলাচল করবে না বলে জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাধারণত ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত ট্রেনগুলোতে এই অতিরিক্ত যাত্রী বহনের সক্ষমতা থাকবে। এদিকে ঈদযাত্রার প্রস্তুতি হিসেবে বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাড়তি কোচ। বাড়তি কোচের জোগান দিতে নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করে পুরাতন কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারীরা। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ঈদযাত্রায় ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন রেলওয়েতে যুক্ত হচ্ছে ১২৭টি কোচ। এরই মধ্যে ১০৩টি কোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলো আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে একটি স্পেশাল ট্রেন জয়দেবপুর থেকে পার্বতীপুরের মধ্যে চলাচল করবে। এছাড়া নয়টি আন্তঃনগর ট্রেনের বহরে যুক্ত হচ্ছে অতিরিক্ত বগি। ঈদের আগে একটি ও ঈদের পরে দুটি করে বগি যুক্ত করা হবে। এরমধ্যে শোভন, এসি বগি থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

২

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৪

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ শিক্ষা অধিদপ্তরের

সম্পর্কিত

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৭ ঘণ্টা আগে