ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

Thumbnail image

পবিত্র ঈদুল ফিতরে সরকার ঘোষিত টানা সাত দিনের ছুটির দ্বিতীয় দিন ছিল আজ বুধবার।

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। তবে প্রতিবছরের চিরচেনা যানজটের ভোগান্তি ছাপিয়ে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন দেখা গেছে।

আজ বুধবার সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, মহাসড়ক অনেকটা ফাঁকা। যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বাড়লেও কোথাও কোনো দীর্ঘ যানজট বা স্থবিরতা তৈরি হয়নি। যাত্রীরা অনেকটা স্বাচ্ছন্দ্যেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। অন্য বছরের তুলনায় এবার যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। ফলে অনেকটা অলস সময় পার করছেন কাউন্টারের টিকিট মাস্টাররা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ঢাকা ছাড়ায় একযোগে চাপ সৃষ্টি হয়নি।

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত বিশেষ তৎপরতা চালাচ্ছে হাইওয়ে পুলিশ।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে এই রুটে ১২৪ জন পুলিশ সদস্য নিরলস কাজ করছেন। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো গাফিলতি নেই। আশা করছি, এবারের পুরো ঈদযাত্রায় যাত্রীদের কোনো প্রকার যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত