কক্সবাজারে নয়ন সাধুর পরিবারের পাশে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ

সংবাদ বিজ্ঞপ্তি
Thumbnail image

কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নে দুর্বৃত্তদের নির্মম হামলায় নিহত নয়ন সাধুর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ সোমবার দুপুরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল তাঁর সহধর্মিণী অঞ্জনা রাণী শীলের সাথে সাক্ষাৎ করে। গত ২০ এপ্রিল নয়ন সাধুকে হত্যা করা হয়।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুন্ড স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিমুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুন্ড, কক্সবাজার জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুমন দাস, সুজন, শিমুল পালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, তাদের খেঁাজখবর নেন এবং সামান্য আর্থিক সহায়তা প্রদান করেন।

পরবর্তীতে, মামলার অগ্রগতি সম্পর্কে অবগত হতে প্রতিনিধিদল কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মানবতার পাশে ছিল, আছে এবং থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত