• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

‘বাংলাদেশ প্রথম’ নীতিতে পরিচালিত হবে পররাষ্ট্রনীতি: প্রতিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৯: ২১
logo

Photo

ভারতের বিধানসভা নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই একই থাকবে। ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’- এই নীতিতেই পরিচালিত হবে আমাদের পররাষ্ট্রনীতি। সেখানে যে সরকারই আসুক না কেন, আমাদের নীতির কোনো পরিবর্তন হবে না। সবার সাথে আলোচনার ভিত্তিতেই আমরা এগিয়ে যাব।

চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বহুদিন পর একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের সময়ে এবারের ডিসি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাই নানা কারণেই এবারের সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে এমন অনেক ইস্যু রয়েছে, যেগুলো আমাদের তৃণমূলের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ বিষয়ে ডিসিদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অবৈধ অভিবাসন রোধে জেলা প্রশাসকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের নাগরিকরা যেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদে না পড়েন বা মৃত্যুর মুখে পতিত না হন, সেটি রোধ করতে ডিসিদের বড় ভূমিকা রয়েছে। সাধারণ মানুষ যেন এ ধরনের ফাঁদে পা না দেয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক জাগরণ তৈরিতে তাদের কাজ করতে হবে।

সরকারের নির্বাচনি ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বিদেশে দক্ষ ও আধা দক্ষ কর্মী পাঠাতে চাই। এতে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান হবে, অন্যদিকে অবৈধ অভিবাসনও বন্ধ হবে। এ লক্ষ্যে দেশের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে আরও কার্যকর করতে ডিসিদের বলা হয়েছে। তরুণ-তরুণীরা যেন এসব প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বিদেশে কাজের সুযোগ পায়, সে বিষয়ে ডিসিরা কাজ করবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তৃণমূলের পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রকোপ অত্যন্ত বেশি, যার ভুক্তভোগী হন মূলত নারী ও শিশুরা। কোন অঞ্চলের কী অবস্থা, তা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন।

ডিসিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগের বিষয়ে শামা ওবায়েদ বলেন, আমরা ডিসিদের জানিয়েছি, যেকোনো বিষয়ে পরামর্শ বা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরজা তাদের জন্য সবসময় উন্মুক্ত। উপজেলা ও জেলা পর্যায়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

৩

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

৪

জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

৫

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সম্পর্কিত

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ ঘণ্টা আগে
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

১ দিন আগে