আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

Thumbnail image

বায়ুদূষণে গতকাল মঙ্গলবার সকালে বিশ্বের ১১৬ নগরীর মধ্যে ২৩৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল ঢাকা। এ অবস্থা সকাল সাড়ে ৮টার। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুদূষণের মাত্রা ২৩২। তৃতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১৯৬। দূষিত শীর্ষ শহরের তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে চীনের বেইজিং, ভারতের কলকাতা ও নেপালের কাঠমুণ্ঠু। একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিলো ইন্দোনেশিয়ার বাতাম। শহরটির বায়ুর কোনও স্কোরই ছিলো না।

তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, স্যান ফ্রান্সিসকো ও অস্ট্রেলিয়ার ক্যানেবেরা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত