চট্টগ্রামে বাস চাপায় ৩ জন আহত

Thumbnail image

চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে গেছে। এ সময় ৩ জন আহত হন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমল মুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকশা চালক উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও ইজিবাইক চালক আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫), অটোরিকশার চালক চন্দনাইশের মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, যাত্রীবাহী দেশ ট্রাভেলসের বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে ৩ জন চালক আহত হন। বাসটি জব্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত