আমার শহর ডেস্ক

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলা নববর্ষের প্রথমদিন দেশে প্রথমবারের মতো কৃষক কার্ড চালু হতে যাচ্ছে| টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন|
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন|
কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে| পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারাদেশে এ কার্ড বিতরণ শেষ হবে|
দেশের ৭০ শতাংশ মানুষ কৃষক উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের ভাগ্য পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে| কৃষক যেন প্রতিটি ক্ষেত্রেই পণ্যের ন্যায্য মূল্য ও ন্যায্য অধিকার পায়| এ কারণেই কৃষক কার্ড চালু করা|
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন|