• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

১৩ বছরেও ফেরেননি র‌্যাবের হাতে গুম হওয়া লাকসামের বিএনপির দুই নেতা হীরু ও পারভেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৮: ১৮
logo

Photo

২০১৩ সালের ২৭ নভেম্বর রাত নয়টা ১৫ মিনিট থেকে রাত ১১ টার মধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র‌্যাবের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) আটক করে। ওই অ্যাম্বুলেন্স থেকে র‌্যাব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হীরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে তুলে নিয়ে যান। এরপর থেকে তাঁরা গত ১৩ বছর ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় মামলা হয়েছে কুমিল্লার আদালতে। এই মামলার কোন কিনারা করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এখনও পরিবারের সদস্যরা তাঁদের ফেরার অপেক্ষায় আছেন। এ অবস্থার মধ্য দিয়ে আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।

সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা করেছেন লাকসামের পারভেজের ছেলে মো. শাহরিয়ার কবির রাতুল। মো. শাহরিয়ার কবির রাতুল লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহŸায়ক।

হীরুর ছেলে লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক রাফসানুল ইসলাম বলেন, বাবা রাজনৈতিকভাবে দক্ষ ছিলেন। ক্যারিশম্যাটিক লিডার ছিলেন। বাবাকে গুম করে ফ্যাসিস্ট সরকার লাকসামে রাজত্ব কায়েম করেছিল। বাবা লাকসামকে প্রচÐ ভালোবাসতেন। লাকসামে তিনি থাকতেন, সময় কাটাতেন।

পারভেজের ছেলে মো. শাহরিয়ার কবির রাতুল বলেন, বাবার ধ্যানজ্ঞানই ছিল বিএনপি। দল করার কারণেই বাবাকে তুলে নেওয়া হয়। র‌্যাব বাবাকে তুলে নেয়। আমরা র‌্যাবের তারেক সাঈদসহ সবার বিচার চাই।

পারভেজের সহধর্মিণী শাহনাজ আক্তার রানু বলেন, এই বুঝি পারভেজ চলে আসবে। একদল নেতাকর্মী নিয়ে এসে বলবে, সবাইকে ভাত দাও। এখনও আমরা তাঁকে খুঁজি। আমরা এ গুমের বিচার চাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

১৩ বছরেও ফেরেননি র‌্যাবের হাতে গুম হওয়া লাকসামের বিএনপির দুই নেতা হীরু ও পারভেজ

২

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

৩

সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী

৪

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

৫

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সম্পর্কিত

১৮ ঘণ্টা আগে
সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী

সারের কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী

২ দিন আগে