রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Thumbnail image

রাজধানীর বংশাল থানার আলুবাজার বড় মসজিদ এলাকার একটি বাসা থেকে ফয়সাল (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মো. ফেরদৌস আলম জানান, আমার ছেলে আগে পড়াশোনা করতো। পরে কিছুই করে না, বাসাতেই থাকে। আমাদের নিজ বাসা।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে সবার অজান্তে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়। আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই।কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। ও ছিল আমার বড় ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত