• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

প্রতারণা মামলায় নতুন করে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৭: ৫২
logo

Photo

রাজধানীর ওয়ারীর থানায় প্রতারণার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এতথ্য নিশ্চিত করেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান। আবেদনে বলা হয়, এই মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ উদ্দিন তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটির সুষ্ঠু তদন্ত স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতানামে আসামি করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসাবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেন সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলা গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এই পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

১৬ জুনকে ‘গণমাধ্যমের স্বাধীনতা দিবস’ হিসেবে চর্চার আহবান তথ্যমন্ত্রীর

২

প্রতারণা মামলায় নতুন করে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

৩

আষাঢ়ের প্রথম দিন আজ

৪

সারাদেশে ১৮-২০ জুন ‘নজরুল বর্ষ’ পালিত হবে

৫

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

সম্পর্কিত

১৬ জুনকে ‘গণমাধ্যমের স্বাধীনতা দিবস’ হিসেবে চর্চার আহবান তথ্যমন্ত্রীর

১৬ জুনকে ‘গণমাধ্যমের স্বাধীনতা দিবস’ হিসেবে চর্চার আহবান তথ্যমন্ত্রীর

৬ ঘণ্টা আগে
আষাঢ়ের প্রথম দিন আজ

আষাঢ়ের প্রথম দিন আজ

১০ ঘণ্টা আগে
সারাদেশে ১৮-২০ জুন ‘নজরুল বর্ষ’ পালিত হবে

সারাদেশে ১৮-২০ জুন ‘নজরুল বর্ষ’ পালিত হবে

১১ ঘণ্টা আগে

১ দিন আগে