• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৮: ০৯
logo

Photo

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকারের নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ডিজেলের মূল্য যে পরিমাণ বেড়েছে, তাতে পণ্যের দাম খুব বেশি বাড়ার কথা নয়। কেউ যদি অতিরিক্ত মূল্য নেয়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দাম বাড়তে পারে, এমন অনুমান করে আগেভাগেই দাম বাড়িয়ে দেওয়া ঠিক নয়।

আজ শুক্রবার সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য অন্য দেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। এর ফলে পণ্যমূল্যের ওপর যে প্রভাব পড়বে, তা হবে ‘ওয়ানটাইম স্পাইক’ বা এককালীন বৃদ্ধি। এ কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক হবে না এবং দীর্ঘস্থায়ীও হবে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। এটি কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কাজ দ্রæত সম্পন্ন হলে ইউনিটপ্রতি খরচও কমে আসবে।

সরকারি কলকারখানা বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকার যেখানেই ব্যবসা করতে যায়, সেখানেই অদক্ষতার কারণে লোকসান হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারিখাতের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চায় সরকার। এসব মিল-ফ্যাক্টরি চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণের ব্যবস্থা করতে সরকার কাজ করছে। বাইশটিলায় ন্যাচারাল পার্ক নির্মাণ বিষয়ে তিনি বলেন, ওই এলাকায় জেলা পরিষদের ৪৩ একর জায়গা রয়েছে। এটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ নানা ধরনের বিনোদন ব্যবস্থা থাকবে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়সীদের জন্য বিভিন্ন উপকরণ রাখা হবে। এ বিষয়ে জেলা পরিষদ একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে। এটি সিলেটের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে এবং সরকার এতে অর্থায়ন করবে। এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদীসহ রাজনৈতিক নেতাদের ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

২

রবীন্দ্রচর্চায় নতুন প্রজন্মকে আরও সম্পৃক্ত করতে হবে: জ্বালানিমন্ত্রী

৩

ঈদে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২১ দিনের ছুটি

৪

জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

৫

নোট-গাইড নয়, সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

রবীন্দ্রনাথের সাহিত্য দিয়ে জীবন সাজাতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১ দিন আগে