আমার শহর ডেস্ক

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও উপকারভোগীদের সমন্বিতভাবে ‘একই ছাতার আওতায়’ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
তিনি বলেন, “অনেক ক্ষেত্রে ভাতা পাওয়ার জন্য টাকা দাবি করার ঘটনাও সামনে আসে। এটা অবশ্যই দুর্নীতি। আমরা সরবরাহ ব্যবস্থাকে যতটা সম্ভব স্বচ্ছ করার চেষ্টা করছি।”
প্রতিমন্ত্রী শারমীন বলেন, উপকারভোগীদের সমন্বিতভাবে চিহ্নিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। “আমরা ক্রমান্বয়ে চেষ্টা করব একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসতে।”
তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একদিকে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে; অন্যদিকে প্রকৃত সুবিধাভোগীরা যাতে সহায়তা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, “আগের সময়ে তালিকা তৈরিতে নানা অনিয়ম হয়েছিল। নীতিমালা সংশোধন করে প্রকৃত সুবিধাভোগীদের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।” চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে তালিকা তৈরির ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ ছিল। “আমরা বিদ্যমান তালিকা যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার চেষ্টা করছি এবং সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে।”
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছতা বজায় রেখে ভাতা বিতরণ ব্যবস্থাকে সংস্কার করতে চায়। তিনি বলেন, “আমরা সব ধরনের স্বজনপ্রীতি ও বণ্টন পর্যায়ের অনিয়ম থেকে বের হয়ে স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাই। অতীতের নানা তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে উন্নত বাংলাদেশ গড়তে চাই।”