আমার শহর ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমান খান লুন্দিয়া গ্রামের পাগলা বাড়ির ইছা মিয়ার ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরবাইকের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৭-৮ বছর ধরে আগানগর ইউনিয়নের পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
গতকাল সোমবার রাতে ইমান খান স্থানীয় একটি দোকানে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই হাসপাতালেই তার মৃত্যু হয়। ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।