• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

করোনার মতো নকলেরও ধরন বদলেছে: শিক্ষামন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২০: ৫৫
logo

Photo

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব পুরনো শিক্ষামন্ত্রীর নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি। বিশেষ করে শিক্ষকদের ওপর।

তিনি বলেন, আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে আমাকে নিয়ে বিরোধীদলের এমপিরা প্রশ্ন করুন। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুন আমাকে। কেননা অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই। পরীক্ষায় নকলের বিষয় উল্লেখ করে তিনি বলেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়- বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ার প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময়সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান একটি আধুনিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে। আর সেটি বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দায়িত্ব নতুন বাংলাদেশ বিনির্মাণে যার যে অবস্থান সেখান থেকে কাজ করে যাওয়া। নার্গিস বেগম বলেন, বিগত সময়কালে যা হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নতুন প্রজন্মকে নিষ্ঠা ও মমতায় গড়ে তুলতে পারি। তিনি বলেন, বারবার বাংলাদেশের গণতন্ত্র কণ্টকিত হয়েছে। দেশবাসী আমাদের অনেককেই নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। বাংলাদেশকে বিনির্মাণে যেন আমরা নিজেদের ঐক্য অটুট রেখে কাজ করতে পারি- সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

২

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৩

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

৪

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

৫

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সম্পর্কিত

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৫ ঘণ্টা আগে
আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

১ দিন আগে

২ দিন আগে