জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

Thumbnail image

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিপিসি রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করার এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।

বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, তেলের সরবরাহ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, বিভাগীয় শহরগুলোর পেট্রোল পাম্পগুলো এখন থেকে আগের চেয়ে ১০ শতাংশ বেশি তেল পাবে।

বিপিসির বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

নতুন বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত