আমার শহর ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার শেষ হচ্ছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
গত শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে সরকারি ছুটি কার্যকর হয়েছিল।
নির্ধারিত ছুটির শেষ দিন আজ সোমবার। আগামীকাল থেকে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পুনরায় চালু হচ্ছে।
এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বিভিন্ন পরিবহনে ফিরছেন তারা।