• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সতর্ক থাকার নির্দেশ: ধর্মমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ৩৩
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ৩৪
logo

সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সতর্ক থাকার নির্দেশ: ধর্মমন্ত্রী

আমার শহর ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ৩৩
Photo

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য হজ টিমের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। আজ বুধবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার থাকতে হবে। সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

হজ টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমতের সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদের ভালোভাবে সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের খেদমত বাদ দিয়ে অন্যান্য কাজ করা যাবে না। হাজীদের সাথে যারা এদিক-সেদিক করবে, তাদের ক্ষমা নেই। আল্লাহর মেহমানদের খেদমতে কোনো গাফিলতি সহ্য করা হবে না।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এ প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন।

কায়কোবাদ বলেন, যারা ভালো কাজ করবেন এবং হাজীরা যাদের ওপর সন্তুষ্ট থাকবেন তাদের পরবর্তী বছরে আবার হজযাত্রীদের খেদমতের সুযোগ দেওয়া হবে। আর যারা হাজীদের যথাযথ সেবা দেবেন না, তাদের মক্কা থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এর আগে পাওয়ার পয়েন্টে বিভিন্ন টিমের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক। এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

২

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৩

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

৪

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

৫

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সম্পর্কিত

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৫ ঘণ্টা আগে
আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

১ দিন আগে

২ দিন আগে