• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ময়মনসিংহে রিকশাচালককে পিটিয়ে হত্যা, আটক ৩

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১: ৩৬
logo

Photo

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামের এক রিকশাচালককে ঘরে আটকে রেখে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গফরগাঁওয়ের পড়শীপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। নিহত আলম মিয়া পড়শীপাড়া গ্রামের সহরুদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক।

আটককৃতরা হলেন, একই উপজেলার গফরগাঁও ইউনিয়নের জয়নাকান্দা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), একই ইউনিয়নের পড়শীপাড়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ মাজহারুল (৩০) ও গড়াবেড় গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ ইমরান ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিনের জমির সীমানাসংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার একপর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমের মাথায় আঘাত করেন। এ ঘটনার জের ধরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে ধরে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে ঘটনাস্থলেই আলম মিয়া মারা যান। আলমের মৃত্যুর পর তার লাশ উঠানে ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে সবাই পালিয়ে যান অভিযুক্তরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এদিকে আলম মিয়াকে ঘরে আটকে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণের ডান হাতে একটি লাঠি। আরেক হাতে মুঠোফোনে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে। ‘মাথায় বাড়ি দিছি রে’ বলেই আঘাত করতে থাকেন ওই তরুণ।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্ববিরোধের জের ধরে বাড়ি থেকে ধরে নিয়ে আলম মিয়াকে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

২

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৩

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৫

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

৩ ঘণ্টা আগে
বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে