• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২: ৪২
logo

Photo

ঢাকাসহ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এই চিঠিতে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপকভাবে বেড়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে ফেলে রাখা পাত্র, ফুলের টব বা বৃষ্টির জমা পানি এবং যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনার কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে।

এতে আরও বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময় দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির কারণে প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান মৌসুমি বৃষ্টি ও বাতাসের আর্দ্রতা বাড়ার ফলে এ সময়ে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি আরও বাড়তে পারে।

এমতাবস্থায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার ঠিক আগে সবখানে ‘প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করার অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানের আঙিনা, ছাদ এবং আশপাশে পানি জমতে পারে এমন সব স্থান পরিষ্কার করার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

মন্ত্রণালয়ের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

২

জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ

৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

৪

এসএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ফুটেজ পাঠানোর নির্দেশ

৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

সম্পর্কিত

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

৩ ঘণ্টা আগে