দেশে কোনো লোডশেডিং নেই: জ্বালানিমন্ত্রী

Thumbnail image

দেশে কোনো লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, যদি কোথাও বিদ্যুৎ বিভ্রাট হয় তাহলে বুঝতে হবে লাইনে বা মেশিনপত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হচ্ছে।

আজ মঙ্গলবার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে তেলের সংকট কখনও হয়নি, এখনও নেই, সামনেও হবে না। এছাড়া প্রতিনিয়ত সরকার জ্বালানি তেল সরবরাহ করছে।

তিনি বলেন, যারা তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের চিহ্নিত করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আপনি শুরু থেকে বলছিলেন যে কৃত্রিম সংকটের একটা কথা, কৃত্রিম সংকট শব্দটা ব্যবহার করেছেন- কারা এই কৃত্রিম সংকট তৈরি করেছে? তাদের চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়ার হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আপনারা অতি দ্রæত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি।

অপর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, তেলের সংকটের কারণে কখনো লোডশেডিং হয় নাই। যে লোডশেডিং হয়েছিল তখন, যন্ত্রের জন্য হয়েছিল। সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না; ‘বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক’। আমরা পারচেজ (ক্রয়) করেই যাচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত