• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় ‘রবিন ডাকাত’ গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২: ৩৭
logo

Photo

চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ১৪ মামলার আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে ‘রবিন ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জ থানার রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা ১৩ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মো. রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে গ্রেপ্তার করে। রবিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চান্দিরগাঁও গ্রামে।

র‌্যাব জানায়, ভিকটিম রুহুল আমিন (৪০) সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একজন বিক্রয় প্রতিনিধি। সে দিনের বেলায় ডিপো থেকে পণ্য নিয়ে মোটরসাইকেলযোগে বিক্রয় করে রাতের বেলায় ডিলারের নিকট পণ্য বিক্রয়লব্ধ অর্থ জমা দিতেন। প্রতিদিনের ন্যায় ভিকটিম ঘটনার দিন গত ১১ নভেম্বর সকালে ডিপো থেকে পণ্য নিয়ে তা ফরিদগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে রাতে বিক্রয়লব্ধ অর্থ মোটরসাইকেলযোগে ডিলারের নিকট বুঝিয়ে দিতে যাওয়ার সময় পথিমধ্যে গ্রেপ্তার আসামি রবিন ও তার সহযোগী পলাতক আসামি ভিকটিমের গতিরোধ করে তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে ভিকটিম আসামিদের পিছু নেয়।

এক পর্যায়ে ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর সাকিনের সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুর গামী পাকা রাস্তার উপর লোকজন দেখে ভিকটিম সাহায্যের জন্য ডাকাত বলে চিৎকার করে। গ্রেপ্তার আসামি রবিন আগ্নেয়াস্ত্র দ্বারা রুহুল আমিনকে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করে।

গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

২

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৩

গ্যাস বিস্ফোরণে মায়ের পর ছেলে, ছেলের পর চাচার মৃত্যু

৪

ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা

৫

আজ পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর

সম্পর্কিত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

১৮ ঘণ্টা আগে
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯ ঘণ্টা আগে
গ্যাস বিস্ফোরণে মায়ের পর ছেলে, ছেলের পর চাচার মৃত্যু

গ্যাস বিস্ফোরণে মায়ের পর ছেলে, ছেলের পর চাচার মৃত্যু

২০ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে