• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮: ২২
logo

Photo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ২৩ জুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় পুলিশকে মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলার্ট করা তো আমাদের কাজ। আর না থাকলেও এলার্ট করতে পারি। যেহেতু আমরা আশঙ্কা করছি, ২৩ জুনকে কেন্দ্র করে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে বলি- এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে।

পুলিশ মনোবল ফিরে পেয়েছে: ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী দ্রæত তাদের মনোবল ও নৈতিক সাহস ফিরে পেয়েছে বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তারা আরও সক্রিয়ভাবে কাজ করছে এবং জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মানুষের মধ্যে আগে একটা ধারণা ছিল, পুলিশ হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আমি দেখছি, ৫ আগস্টের পর আমাদের পুলিশ বাহিনী তাদের মোরাল বেস, মোরাল কারেজ খুব দ্রুত ফিরে পেয়েছে। এখন তারা অনেক বেশি সক্রিয় হয়ে দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর করতে সরকার কাজ করছে। যারা ভালো কাজ করছেন, তাদের পুরস্কৃত ও উৎসাহিত করা হচ্ছে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন।

পুরস্কারের মাধ্যমে বাহিনীকে উৎসাহ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সাড়ে তিন মাসে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডে সন্তুষ্ট হওয়ার মতো অনেক বিষয় আছে। পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতি দিতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি। তারা যাতে দায়িত্ব সঠিকভাবে পালন করে, সে জন্যই ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়: রাতারাতি রাজধানীর মোহাম্মদপুরের পুরো এলাকা অপরাধমুক্ত করা সম্ভব নয়। তবে এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মোহাম্মদপুরে দিনের বেলায় মোবাইলের দোকানে ছিনতাইয়ের ঘটনা এবং ওই এলাকায় অপরাধ বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের একটি ঘাঁটিতে পরিণত হয়েছিল। তিনি বলেন, মোহাম্মদপুরের মতো একটা এলাকা, যেখানে বহু বছর যাবত আমি বলব অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। এখনই সেটা বলতে চাই না। মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও মোহাম্মদপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় চার-পাঁচ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, থানা, মামলা, গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে যেকোনো অপরাধের তথ্য সামনে এলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালো কাজের পুরস্কার যেমন আছে, খারাপ কাজের শাস্তিও হচ্ছে: পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হয় কি না- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু পুরস্কার নয়, খারাপ কাজের জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈমের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগের প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, তল্লাশির ক্ষেত্রে ডিউ প্রসেস অনুসরণ করা হয়নি, শারীরিক নির্যাতনের অভিযোগও এসেছে। আমরা এক ঘণ্টার মধ্যে তদন্ত করে দায়ী কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংও চলছে। তার দাবি, এ ধরনের ব্যবস্থা সবসময় সংবাদমাধ্যমে না এলেও পুলিশের ভেতরে নিয়মিতই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা ‘আইন মেনেই: গাজীপুরের সাবেক পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান সাত মাস আগে সাময়িক বরখাস্ত হলেও তার বিরুদ্ধে এখনও চূড়ান্ত ব্যবস্থা হয়নি- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনিয়র কর্মকর্তাদের বিভাগীয় প্রক্রিয়ায় সময় লাগে এবং তা আইন অনুযায়ীই হয়। তিনি বলেন, সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে একটু সময় লাগে। আইন অনুসারে লাগে। সব প্রক্রিয়া অনুসরণ করার পরই সিদ্ধান্ত হবে। তার ভাষায়, বিভাগীয় শৃঙ্খলামূলক প্রক্রিয়া ধাপে ধাপে এগোয়, কিছু ক্ষেত্রে তা রাষ্ট্রপতি পর্যন্তও গড়ায়। ফলে আগেভাগে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা সম্ভব নয়।

মংলার পরিস্থিতি নিয়ে যা বললেন: খুলনা-মংলা এলাকায় কোস্টগার্ডের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দক্ষিণাঞ্চলে নদী ও উপক‚লীয় এলাকায় জলদস্যুতা দমনে বিশেষ অভিযান চলছে। অতীতে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও কিছু দস্যু আবারও সক্রিয় হয়ে উঠেছে। সেই বাস্তবতায় কোস্টগার্ডকে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, মংলার ঘটনায় কিছু জলদস্যু একটি পন্টুন ব্যবহার করত। সেটি সরিয়ে ফেলার পর তারা ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ডের ওপর হামলা করে। কোস্টগার্ড আত্মরক্ষার্থে যা করার করেছে, মামলাও হয়েছে। তার দাবি, মিরাজ নামে একজনের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করেও কোস্টগার্ডের ওপর দায় চাপিয়ে হামলার চেষ্টা হয়েছে। তবে সরকারের কাছে থাকা তথ্যে এটিকে জলদস্যুদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অংশ বলেই মনে হচ্ছে।

বেনজীর আহমেদকে দেশে আনা হবে: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রæত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার দ্রæত পদক্ষেপ নিয়েছে। ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের তথ্য পাওয়ার পর ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও বাংলাদেশ পরদিনই সব নথি পাঠিয়ে দিয়েছে।

তিনি বলেন, ১২ তারিখে আমাদের এনসিবিকে জানানো হয়েছে যে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তারা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তারা ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে বলেছিল। কিন্তু আমরা ৩০ দিন অপেক্ষা করিনি। পরদিনই সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী পাঠিয়ে দিয়েছি। অনেক কাগজ আরবিতে অনুবাদ করতে হয়েছে। আমাদের অফিসাররা রাত ৯টা পর্যন্ত কাজ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন বিষয়টি ইউএই সরকারের নিজস্ব আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে বাংলাদেশ সরকার তাকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

চুক্তি থাকুক বা না থাকুক, আইনি পথ আছে: বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি আছে কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি শুধু দ্বিপক্ষীয় চুক্তির ওপর নির্ভর করছে না। পারস্পরিক আইনি সহায়তার কাঠামোর মধ্য দিয়েই বাংলাদেশ এগোচ্ছে। তার ভাষায়, ওই দেশের ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে ইমেইলে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে বলেছে। সুতরাং প্রশ্নটা অবান্তর। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের একটি কাঠামো আছে, আমরা সেই পথেই এগোচ্ছি।

ইউএই থেকে এখনও আনুষ্ঠানিক জবাব আসেনি: বেনজীরকে ফেরানোর বিষয়ে ইউএই কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এসেছে কি নাÑ এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাগজপত্র পাঠানো হয়েছে, এখন তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আসবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও ছিল। ফলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে কিছুটা সময় লাগতে পারে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

২

খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৩

২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক মারা গেছেন

৫

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

সম্পর্কিত

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

৪২ মিনিট আগে
খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক মারা গেছেন

কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক মারা গেছেন

৭ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে