• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮
logo

Photo

কুমিল্লার শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’-এর ধারণাপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লার একটি প্রতিনিধি দল।

আজ রোববার দুপুরে রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুরুতে ‘এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট’ এর ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

ধারণাপত্রে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে গতানুগতিক শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং প্রতিটি পর্যায়ে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবমুখী শিক্ষায় গড়ে তোলার বিষয়টিও এতে গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, শিক্ষা সচিব আব্দুল খালেক, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এনডিসি, কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তরিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ সেলিম, অজিতগুহ কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মনিরুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের জেলা। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এ অঞ্চল শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কুমিল্লার শিক্ষাক্ষেত্রের অবদানকে আরও বেগবান করতে “এডুকেশন সিস্টেম ইন কুমিল্লা কনসেপ্ট” উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এ লক্ষ্যে ১০১ জন শিক্ষাবিদকে নিয়ে কমিটি গঠন করে কাজের মাধ্যমে ধারণাপত্রটি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর কুমিল্লায় পূর্ণাঙ্গ কুমিল্লা কনসেপ্ট উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকার প্রাথমিক সম্মতি দিয়েছেন। শিক্ষামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি চাই, কুমিল্লা পদ্ধতি জাতীয় পর্যায়ে “কুমিল্লা মডেল” হিসেবে স্বীকৃতি পাক।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, মনিরুল হক চৌধুরী দেশের একজন জ্যেষ্ঠ ও মেধাবী রাজনীতিবিদ। তাঁর মেধা, মনন ও অভিনব চিন্তাধারার সঙ্গে আমরা বিগত সময়ে পরিচিত হয়েছি। এরই ধারাবাহিকতায় শিক্ষাব্যবস্থা নিয়ে “কুমিল্লা কনসেপ্ট” নামে যে ধারণাপত্র তৈরি করা হয়েছে, তা তাঁর বিচক্ষণতার পরিচায়ক।

তিনি আরও বলেন, কুমিল্লা শিক্ষা ও সংস্কৃতির জেলা। শিক্ষাব্যবস্থায় কুমিল্লা কনসেপ্ট গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা ব্যবস্থা মনিরুল হক চৌধুরী এমপির ‘কুমিল্লা কনসেপ্ট’ শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময়

২

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৩

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

৫

পবিত্র মক্কা-মদিনায় হামলাচেষ্টায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে : ধর্মমন্ত্রী

সম্পর্কিত

৩ ঘণ্টা আগে
সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

সমাজ থেকে মাদক নির্মূলে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : শিক্ষামন্ত্রী

৪ ঘণ্টা আগে

১ দিন আগে