• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

কোনো পণ্যের মূল্য বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২২: ০৬
logo

Photo

দ্রব্যমূল্য প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো পণ্যের মূল্য বাড়েনি। তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমাদের মন্ত্রীরা বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই ঘরে ফিরতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে একটি নতুন পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। যারা দেশে ফিরতে পারছেন না, তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং দ্রুত দেশে ফিরতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

যারা মারা গেছেন, তাদের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

৩

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

৪

জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

৫

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সম্পর্কিত

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ দিন আগে