আমার শহর ডেস্ক

উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। তবে এটি নগদ অর্থ হিসেবে প্রদান না করে প্রয়োজনীয় খাতে সরাসরি ব্যয় সহায়তা হিসেবে ব্যবহার করা যাবে।
১০ লাখ টাকা যে ঋণের বিষয়টা বলা হয়েছে সেটা কি প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দেবে সেটা কিন্তু নগদ ক্যাশ দেবে না। আপনার যেখানে সাপোর্ট প্রয়োজন যেমন ধরেন ওদের কোনো পেমেন্টের ক্ষেত্রে আপনার কোথাও পেমেন্ট দেওয়া। ওই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আদারস কোনো সাপোর্ট লাগলে শুধুমাত্র ওই ক্ষেত্রে যে ১০ লাখ টাকা লোন দিয়ে দেবে একজন ক্যাশ নিয়ে যাবে সেটা না।
তিনি বলেন, শুধুমাত্র তারা যেন বিদেশে যেতে পারেন সেই ক্ষেত্রে এ সুবিধাটা দেওয়া হচ্ছে। অন্য কাজে এ টাকাটা কিন্তু খরচও করতে পারবে না। আর এখানে যেহেতু সাধারণ ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে একটা ব্যাংক গ্যারান্টি কিংবা অনেক ধরনের জটিলতা আছে।
আর আমরা মূলত আমাদের স্টুডেন্ট যারা যায় তারা কিন্তু বিভিন্ন দেশে পড়াশোনা করার উদ্দেশ্যে গেলেও ওই সমস্ত দেশে শেষ পর্যন্ত একটা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে লাভবান হচ্ছি। একটা হচ্ছে আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠী ওখানে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে। আমরা রেমিট্যান্স পাচ্ছি। যেই কারণে আমরা ওই গ্যারান্টি ছাড়া এই ১০ লাখ টাকা ঋণের একটা বা ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার পক্ষ থেকে নিয়েছে।
শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। এছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট ভাঙার জন্যও সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।