• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

তালিকা হচ্ছে গণপূর্তের সুবিধাবাদী কর্মকর্তাদের

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২: ০৬
logo

Photo

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত গণপূর্ত অধিদপ্তরের ‘সুবিধাবাদী’ কর্মকর্তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি| অতীতে যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে গুরুত্বপূর্ণ পদায়ন নিশ্চিত করেছিলেন এবং বর্তমানে নতুন সরকারের সময়ে নতুন রূপে সক্রিয় রয়েছেন—এমন কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করার পাশাপাশি বদলিযোগ্য কর্মকর্তাদের নিয়ে পুল গঠন করে প্রয়োজনে লটারির মাধ্যমে বদলির ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি|

গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলির নামে বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ এবং কমিশন আদায়ের অভিযোগ প্রচলিত রয়েছে| বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একশ্রেণির কর্মকর্তা নিজেদের জাতীয়তাবাদী ঘরানার পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ পদায়ন বাগিয়ে নেওয়ার চেষ্টা করেন| এমন পরিস্থিতিতে ৫৩ জন প্রকৌশলীর বদলির আদেশ বাতিল করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী| এরপর থেকে বদলি প্রক্রিয়া প্রায় স্থগিত অবস্থায় রয়েছে|

সম্প্রতি মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরে কয়েকটি বদলির আদেশ জারি করা হয়েছে| এর মধ্যে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বিপর্যয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়| সংসদ কার্য পরিচালনায় নিয়োজিত ইএম ডিভিশন-৭-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে ইএম ডিভিশন-১২-এ বদলি করা হয়েছে| অন্যদিকে, ইএম ডিভিশন-১২-এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারীকে ইএম ডিভিশন-৭-এর দায়িত্ব দেওয়া হয়েছে| এ ছাড়া, একই দিনে নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুদ্দিনকে রিজার্ভে নেওয়া হয়েছে| ২ এপ্রিল থেকে গত মঙ্গলবার পর্যন্ত আরও কয়েকজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকেও বদলি করা হয়|

গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকজন কর্মকর্তা গণপূর্তে নিয়োগ-বদলি-পদোন্নতির বিষয়টি নিয়ন্ত্রণ করতেন| বর্তমানে চলতি দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী দায়িত্ব পাওয়ার পরে একটি চক্র শতাধিক বদলির ঘটনায় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়| এমন ৫৩ জন প্রকৌশলীর বদলির পরে বিষয়টি গণপূর্তমন্ত্রীর দৃষ্টিতে এলে তা বাতিলের নির্দেশ দেন| বিগত সময়ের সুবিধাভোগী কর্মকর্তাদের একটি তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন তিনি|

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বদলির ক্ষেত্রে মন্ত্রী মহোদয় কিছু নির্দেশনা দিয়েছেন| আমরা সেগুলো অনুসরণের চেষ্টা করছি|’ মন্ত্রীর নলেজের বাইরে কোনো বদলি করা হচ্ছে না বলে জানান তিনি|

এদিকে, গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বদরুল আলম খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে| গত ১১ মার্চ গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মো. সরওয়ার জাহান ¯^াক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন করা হলেও তা প্রকাশ করা হয়নি| কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে|

বিষয়টি সম্পর্কে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) খালেকুজ্জামান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তদন্ত কমিটি করেছি| তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়েছে কি না তা আমার জানা নেই| আশা করছি, দ্রুত সময়ের মধ্যে কমিটি তাদের রিপোর্ট প্রদান করবে|

গণপূর্ত সূত্র জানায়, বিসিএস ২১ ব্যাচের (গণপূর্ত ক্যাডার) প্রকৌশলী মো. বদরুল আলম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেকটা প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান| বর্তমানে তিনি গণপূর্ত সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন| এর আগে তিনি গণপূর্ত সাভার সার্কেলে একই পদে দায়িত্ব পালন করেছেন| দীর্ঘদিন চট্টগ্রাম সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে বদরুল আলম খান একেক সময়ে বিভিন্ন প্রভাবশালীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান| বর্তমানে তিনি প্রধান প্রকৌশলীর বিশেষ আশীর্বাদপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিচিত|

খোঁজ নিয়ে জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ এনে এক ব্যক্তি বদরুল আলম খানের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন| বিষয়টি মন্ত্রীর নজরে এলে তিনি তা তদন্ত করে ব্যবস্থা নিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেন| এরই ধারাবাহিকতায় গণপূর্ত অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে| কমিটির আহ্বায়ক হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসান| অন্য দুই সদস্য হলেন— তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমদ এবং নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান| কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনসহ সব তথ্য খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে|

সূত্র বলেছে, বদরুল আলম খানকে স্বপদে বহাল রেখে তদন্ত করলে কমিটির কাজ প্রভাবিত হতে পারে| কমিটি গঠনের প্রায় এক মাস অতিবাহিত হলেও রিপোর্ট না দেওয়ায় নানা সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে| অভিযোগ উঠেছে, কমিটি হয়তো তাকে বাঁচিয়ে দিতে কাজ করছে|

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারের এমপি হাসনাতের উদ্দেশে স্পিকার 'এটা শাহবাগ চত্বর নয়'

২

কোনোভাবেই প্রশ্নফাঁস-নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

৩

এলডিসি উত্তরণে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: শিল্পমন্ত্রী

৪

ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

৫

বাসের ভাড়া ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করা হবে: সংসদে মন্ত্রী

সম্পর্কিত

দেবীদ্বারের এমপি হাসনাতের উদ্দেশে স্পিকার 'এটা শাহবাগ চত্বর নয়'

দেবীদ্বারের এমপি হাসনাতের উদ্দেশে স্পিকার 'এটা শাহবাগ চত্বর নয়'

২ ঘণ্টা আগে
কোনোভাবেই প্রশ্নফাঁস-নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

কোনোভাবেই প্রশ্নফাঁস-নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

২ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: শিল্পমন্ত্রী

এলডিসি উত্তরণে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: শিল্পমন্ত্রী

২০ ঘণ্টা আগে