বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার

একযুগ পর পদোন্নতি পেলেন ১৮৭০ প্রভাষক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৫ ব্যাচের এক হাজার ৮৭০ জন শিক্ষককে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখা থেকে উপসচিব মো: আ: কুদদুস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড, টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু হিসেবে পদায়ন করা হলো।

এর আগে টানা ১৩ বছর ধরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শত শত প্রভাষক পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এই বঞ্চনার প্রতিবাদে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা কয়েক দফায় আন্দোলনে নামেন। গত কয়েকদিন ধরে পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ দেশের বিভিন্ন জেলার সরকারি কলেজ ও দপ্তরে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করেন। পাশাপাশি প্রতিটি ব্যাচ ও জেলার পক্ষ থেকে মানববন্ধনও করা হয়।

সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মো. ওমর ফারুক মজুমদার বলেন- দীর্ঘদিন পরে নানা জটিলতা মোকাবিলা করে অবশেষে পদোন্নতি পেয়েছি। তাই এপ্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে যেন পদোন্নতি যোগ্যদের পদোন্নতির এ ধারা অব্যাহত থাকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত