• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২: ৪৮
logo

বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২: ৪৮
Photo

ফরিদপুরের বোয়ালমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডা. গোলাম কবিরের (৭২) বিরুদ্ধে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মোল্লা (৫৭) গ্রামের ইছহাক মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম ইছাহাক মাস্টারের ৬ ছেলে ও এক মেয়ে। তার সবার মধ্যে অবসরপ্রাপ্ত ডা. গোলাম কবীর সবার বড় এবং গুলিতে নিহত মিন্টু মিয়া (৫৭) পাঁচ নম্বর ছেলে। তাদের ভাইদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।

ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে গোলাম কবির পরিকল্পিতভাবে মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত

২

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

৩

চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : ডা. জুবাইদা রহমান

৪

গণহত্যা দিবস পালন উপলক্ষে জাতীয় কর্মসূচি

৫

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

সম্পর্কিত

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে
১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

৩ ঘণ্টা আগে