• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: বাণিজ্য প্রতিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৯: ২৯
logo

Photo

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সোনালি আঁশ ছিল আমাদের পাটের সোনালি যুগ ছিল। আজকে সেটি অনেকটা কমে এসেছে, হারিয়ে যাচ্ছে। আমরা সেটিকে পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি।

আজ রোববার সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের গত নির্বাচনে নির্বাচনি ইশতাহারে ছিল সারাদেশের যেসব টেক্সটাইল মিলস অথবা জুট মিলস চালুর বিষয়ে কমিটমেন্ট ছিল। সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকে আমরা নীলফামারীর টেক্সটাইল মিলস পরিদর্শনে এসেছি ইতোমধ্যে এটিকে নিয়ে টেন্ডার আহ্বান করেছি সেটি মূল্যায়নের কাজ চলছে। আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলসে আবার কর্মচাঞ্জল্যতা ফিরে আসবে। এটি চালু করা হলে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের সরকারের লক্ষ্য কর্মসংস্থান করা। দেশের অর্থনৈতিক চাঞ্চল্য ফিরিয়ে আনা। এছাড়া আমরা গত ১৭ বছর সব সেক্টরে স্থবিরতা লক্ষ্য করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষের চাহিদা পুরন করব। সারাদেশে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বন্ধ সব মিলস বিনিয়োগকারী এনে চালু করা হবে।

প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, সব ধরনের প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা নিরুৎসাহিত করছি। আমরা আগামী দিনে পাটের জিনিসপত্র ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কাজ করব। দেশীয় বিভিন্ন পাটজাত পণ্যের ব্যবহার কীভাবে বৃদ্ধি করা যায় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে মানুষকে উৎসাহিত করা হবে। এসময়ে নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুর লতিফসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

২

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: বাণিজ্য প্রতিমন্ত্রী

৩

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

৪

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

৫

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের: শিক্ষামন্ত্রী মিলন

সম্পর্কিত

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

৬ ঘণ্টা আগে
রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে