দুটি চেয়ার খালি রেখে লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Thumbnail image

নৃশংস হত্যাকান্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

৮ মে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। নাহিদা বৃষ্টি ও জামিল লিমনকে সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের অনুষ্ঠান চলাকালীন বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়া-সহ দুটি খালি চেয়ার মাঠের মেঝেতে রাখা হবে।

গতকাল বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এসব তথ্য জানিয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এদিকে আমেরিকার স্থানীয় সময় আজ বেলা ২ টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭ মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮.৪০ মিনিটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত