ডেপুটি গভর্নরের নামে ভুয়া ফেসবুক আইডি, ব্যবস্থা নেওয়ার দাবি

Thumbnail image

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের নাম ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে কেউ ওই ভুয়া আইডির কারণে বিভ্রান্ত না হন। তিনি ফেসবুক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন যে, ভুয়া অ্যাকাউন্টটি দ্রুত শনাক্ত ও বন্ধ করা হোক। পাশাপাশি ব্যবহারকারীদেরও ওই অ্যাকাউন্ট রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত