• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে থাকলেও সৌরবিদ্যুতে অগ্রগতি: জ্বালানিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৮: ০২
logo

Photo

নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে থাকলেও সরকার সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের অগ্রগতির জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নীতিগত সহায়তা দিতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং শিগগিরই নতুন নীতিমালা চূড়ান্ত করা হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। এ সময় তিনি বলেন, ভারত- পাকিস্তান সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সক্ষম হলেও বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। তবে সরকার এখন সৌরবিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (স্রেডা) চেয়ারম্যান মুজাফফর আহমেদ, বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) চেয়ারম্যান এম. আজিজুর রহমান এবং খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল।

মন্ত্রী আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও স¤প্রসারণ সহজ করতে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত কমিটি ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির জন্য ইনভার্টার, ফটোভোল্টাইক প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানির প্রক্রিয়া সহজ করা হবে। একই সঙ্গে ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শুধু দিনে নয়, সন্ধ্যার পিক আওয়ারেও বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়।

মন্ত্রী আরও বলেন, ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে। নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে ভবন মালিকরাও আর্থিকভাবে লাভবান হবেন। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

৩

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

৪

জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

৫

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সম্পর্কিত

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ ঘণ্টা আগে
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

১ দিন আগে