নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আগামীকাল নোয়াখালী ও ফেনী যাচ্ছেন। রোববার বেলা ১১টা ৩০ মিনিটে নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি যোগদান করবেন। একই দিন বিকেল তিনটায় ফেনী যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায় যোগ দেবেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
জাকারিয়া তাহের সুমন নোয়াখালী ও ফেনী জেলার উন্নয়নমূলক কাজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য।
মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে আরও বলা হয়েছে, আজ শনিবার বিকেলে তিনি বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত থাকবেন। রাতে গ্রামের বাড়ি বরুড়া উপজেলার সোনাইমুড়িতে অবস্থান করবেন। আগামীকাল রোববার নোয়াখালী ও ফেনী থাকবেন। রাতে গ্রামের বাড়িতে থাকবেন। সোমবার বিকেল তিনটায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় অংশ নেবেন।