• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

যানজট কমাতে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৯: ২১
logo

Photo

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ শীর্ষক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা মনে করেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এপ্রিলের শেষ নাগাদ যানজট অনেকটাই কমানো সম্ভব। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল পর্যায়ক্রমে দেশীয় পদ্ধতিতে অটোমেশনের আওতায় আনা হবে। শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং ভেতরে ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া, যত্রতত্র বাস কাউন্টার অপসারণ এবং ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। এসব টার্মিনাল ‘সিটি সার্ভিসের’ জন্য ব্যবহার করা হবে।

রাস্তার দু’পাশ দখলমুক্ত করা, সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ, রেলক্রসিংয়ে অটো সিগন্যাল চালু এবং সিটি বাসকে জিপিএসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় ফুটওভার ব্রিজে দেশীয় প্রযুক্তিতে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

আগামী ৭ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা। এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করা হবে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

২

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল

৪

দিনাজপুরে গাড়ি সাইড দেওয়া নিয়ে বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

৫

যানজট কমাতে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন

সম্পর্কিত

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

১৭ মিনিট আগে
ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

১ ঘণ্টা আগে