• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

হবিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী নিহত

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১: ২২
logo

হবিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী নিহত

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১: ২২
Photo

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত আখলিমা বেগমের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে সংঘর্ষ বেধে যায়। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার গুণই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ এবং বিএনপি নেতা কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আখলিমা বেগম নামের এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

২

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৩

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

৫

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

৩ ঘণ্টা আগে
বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে