নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ পাস হয়েছে। আজ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। পরে সংসদে বিলটি পাস হয়।
বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার বিধান রেখে বিলটি প্রণয়ন করা হয়েছে।
বিলটির উদ্দেশ্য হলো বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।
এর আগে গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। পরবর্তী সময়ে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশসহ সংসদে প্রতিবেদন উপস্থাপনের জন্য বিলটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে বিলটির বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করা হয়।
উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ দেশে বিদ্যমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর ধারাবাহিকতায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং নাগরিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে আশা করা হচ্ছে।