• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদে যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপাতে দেওয়া হবে না: সড়কমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২১: ২৭
logo

Photo

আসন্ন ঈদে যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঈদযাত্রা ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গত প্রায় ১০ দিন ধরে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাত্রীচাপ সামাল দিতে মাঠ প্রশাসন, মোবাইল টিম, নৌপুলিশ, হাইওয়ে পুলিশ এবং প্রয়োজনে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ঈদের সময় সড়কে অস্থায়ী বাজার, অবৈধ পার্কিং বা দখল যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠকে ভাড়া বাড়ানো হবে না-এ মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাস মালিকদের পক্ষ থেকে খালি বাস ফেরার ক্ষেত্রে সেতু পারাপারের টোল মওকুফের দাবি তোলা হয়েছে। বিষয়টি বিবেচনায় থাকলেও যাত্রীদের ওপর বাড়তি ভাড়া চাপানোর সুযোগ দেওয়া হবে না বলে সরকার স্পষ্ট করেছে।

ঈদের সময় দুই দিনে দেড় কোটি মানুষের ঢাকা ত্যাগ একটি বড় চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, প্রতি ঈদে অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়েন, যা বিশ্বের বড় নগরীগুলোর মধ্যে বিরল ঘটনা। বিপুল এই যাত্রীচাপই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সরকার। যাত্রীদের অনিরাপদ ও অননুমোদিত যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ঈদের ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সামগ্রিক প্রস্তুতি ও সবার সহযোগিতায় স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন রবিউল আলম।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

২

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

৪

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

৫

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

সম্পর্কিত

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

১১ ঘণ্টা আগে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩ ঘণ্টা আগে
শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১৪ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে