স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Thumbnail image

এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৬ মার্চ সকাল ৯ টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানস্থলে সর্বসাধারণের প্রবেশ গেট ২, ৩, ৪, ১০ ও ১১ বলে জানায় আইএসপিআর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত