• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮: ৩০
logo

Photo

মান ও নিরাপত্তা নিশ্চিত করে বৈদ্যুতিক যান (ইভি) উৎপাদন করলে সরকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এর মাধ্যমে দেশ উপকৃত হয় কিনা সে বিষয়ও লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শনকালে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। এ সময় একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তিনি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেক্ট্রিক ভেহিক্যাল নির্মাতা। গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। একইসঙ্গে গাড়িগুলোর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য কার্যালয় প্রাঙ্গণে আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল। সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী নিজ দফতরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন। প্রথমে তিনি একটি এসইউভি চালান। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি তার সঙ্গে ছিলেন এবং গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন। পরে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে নিজ দফতরে যান। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষ নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান বলেন, গাড়িগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও কিছু কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব কাঁচামালের ওপর শুল্ক সুবিধা পেলে বেশ কম খরচে গাড়ি বাজারে আনা সম্ভব হবে।

ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির জানান, ইউরোপীয় মান বজায় রেখে গাড়িগুলো তৈরি করা হয়েছে। ফলে খুব শিগগিরই বিদেশে রফতানির সম্ভাবনাও রয়েছে। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘণ্টা, আর ফাস্ট চার্জিংয়ে লাগে আধা ঘণ্টা। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণভাবে প্রায় ছয় ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নূরজাহান বেগমের মৃত্যুবার্ষিকী আজ

২

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

৩

শিল্প যদি সংকটে থাকে, তাহলে কর্মসংস্থানও টেকসই হবে না: বস্ত্রমন্ত্রী

৪

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

৫

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত

নূরজাহান বেগমের মৃত্যুবার্ষিকী আজ

নূরজাহান বেগমের মৃত্যুবার্ষিকী আজ

৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
শিল্প যদি সংকটে থাকে, তাহলে কর্মসংস্থানও টেকসই হবে না: বস্ত্রমন্ত্রী

শিল্প যদি সংকটে থাকে, তাহলে কর্মসংস্থানও টেকসই হবে না: বস্ত্রমন্ত্রী

৭ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে