হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই: ধর্মমন্ত্রী

Thumbnail image

মধ্যপাচ্যে চলমান যুদ্ধের প্রভাব হজযাত্রায় পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ফ্লাইট ও হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না।

গতকাল শুক্রবার আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা কার্যকর হবে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোন ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের মশার সমস্যা ও হাজীদের থাকার ব্যবস্থাপনার ত্রুটি নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ারপোর্টে হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছে প্রকাশ করেছেন বলেও জানান ধর্মমন্ত্রী।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোন ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের মশার সমস্যা ও হাজীদের থাকার ব্যবস্থাপনার ত্রুটি নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দেবে শুক্রবার রাতে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত